মোবাশ্বের নেছার কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে বাসের চাপায় মাথা থিতলে গিয়ে ঘটনাস্হলে অজ্ঞাতনামা (৭০) এক ভিক্ষুকের মৃতু হয়েছে।
শনিবার (৯ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের পাটেশ্বরী বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার পাটেশ্বরী বাজার এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারী গামী একটি বাসে চাপা পড়ে অজ্ঞাতমানা এক বৃদ্ধ মারা যায়। নিহত ওই বৃদ্ধ একজন ভিক্ষুক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার পকেটে খুচরা টাকা পয়সা পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের মাথা থিতলে যাওয়ায় তাকে সনাক্ত করা যাচ্ছে না।
কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক অপারেশন এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















