মোঃ সোহাগ হোসেন, (শার্শা) যশোর
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় মাটিবহনকারী ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে তার নিচে পড়ে নিরব হোসেন (১৬) নামে এক কিশোর ড্রাইভারের মৃত্যু হয়েছে। সে উপজেলার জামতলা টেংরা দক্ষীণপাড়া গ্রামের শাহীন আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার রাত সাড়ে ১২ টার দিকে ট্রাকর ড্রাইভার মাটি বহনের কাজে ট্রাক্টর নিয়ে বাগআঁচড়া থেকে জামতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাগআঁচড়া পাঁচপুকুর নামক একালায় পৌছালে মাটিবহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।
সচেতন মহলের অভিযোগ, ১৫ থেকে ১৬ বছরের শিশুরা কিভাবে মহাসড়কে অবৈধ যানবহন চালানোর সুযোগ পায়। নিশ্চয়ই এসব অবৈধযান চলাচলের সুযোগ দিচ্ছে উপজেলা প্রশাসন ও হাইওয়ে থানা পুলিশ। তারা আরো জানান, কিছু মাটির ব্যবসায়ী এলাকার মানুষকে জিম্মি ফসলি জমি কেটে বিক্রি করে লক্ষ লক্ষ টাকার মালিক বনে যাচ্ছে। আর সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করছে।
নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ এসআই শ্রী সিদ্ধার্থ সাহা জানান, ছেলেটি ট্রাক্টরের চালক ছিলো। রবিবার রাত সাড়ে ১২ টার দিকে সে গাড়ি চালিয়ে যাচ্ছিলো। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পরে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে সে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ফায়ারসার্ভিস এসে মৃতদেহটি উদ্ধার করেন। দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি আমাদের থানা হেফাজতে রয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


















