মাহিউর রহমান, মির্জাপুর সংবাদদাতা
রাজধানীর বেইলি রোডে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মেহেদী হাসান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মেহেদী মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের আয়নাল মিয়ার ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিহত মেহেদি হাসান ঢাকার একটি হোটেলে কাজ করতো। তার বেতনের টাকা দিয়েই আয়নাল মিয়া সংসার চালতো।
মেহেদি আগামী রোববার পাসপোর্ট করতে বাড়িতে আসবে বলে তার পরিবারকে জানিয়েছিলেন কিন্তু এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় মৃত্যুবরণ করে পরবাসে চলে গেলেন মেহেদী। তার বাড়ি সহ সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মেহেদি হাসানের অকাল মৃত্যু এলাকাবাসী মেনে নিতে পারছে না। ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায় বাবা আয়নাল মিয়া।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মেহেদিসহ সকলের মৃত্যুতে শোক প্রকাশ করছি। প্রশাসন তার পরিবারের পাশে থাকবে এবং মেহেদির পরিবারকে সহযোগিতা করা হবে।


















