মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামে রাস্তার ধারে দাঁড়ানো ট্রাকের সংঙ্গে ধাক্কা লেগে ঢাকাগামী মা নাদিয়া নৈশ কোচের হেলপার নিহত হয়েছেন।
গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত হেলপারের নাম আসাদুল (৩০)। তিনি নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝার নামক এলাকায় একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মা নাদিয়া নামের একটি নৈশ কোচ
দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে স্বজোরে ধাক্কা দেয়।
এ ঘটনায় কোচের হেলপার আসাদুল ঘটনাস্থলেই মারা যায়।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকাগামী একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয় এতে হেলপার নিহত হন।
এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















