পংকজ বৈষ্ণব, কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
পবিত্র লাইলাতুল বরাত, শবে বরাত, ২৫ ফেব্রুয়ারি রবিবার স্থান -বিশ্ব ওলী মঞ্জিল বাইশরশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে।
জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল ছাহেব, এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সল ছাহেব দয়ের পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ, সকল ধর্মের ও সকল দলের লোকদের, দেশবাসী সবাইকে পবিত্র লাইলাতুল বরাত শবে বরাতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডাঃ জুয়েল কবির গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার
বাহাদুরসাদি ইউনিয়ন এবং জামালপুর ইউনিয়নে মিশন করে জামালপুর বাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মহা পবিত্র বিশ্ব উরস শরীফ এবং বিশ্ব ইসলামী মহা সম্মেলনে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান ছাহেব প্রায় অর্ধ কোটি লোকের সামনে ফরমান- সারা পৃথিবীর উপরে বিপদ বাংলাদেশের উপরে বিপদ জাকের পার্টির নেতৃবৃন্দদেরকে নির্দেশ দিয়েছেন দেশবাসীকে জাকের পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ করেন।
এবং দেশের স্বাধীনতা, ও সার্বভৌমত্ব কে রক্ষা করার জন্য সশস্ত্র বাহিনীর সাথে একাত্মতা ঘোষণা করে দেশকে রক্ষা করতে হবে। ডাঃ জুয়েল কবির আরো বলেন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব, মহাপুরুষ, মহাগুরু, মহাসাধক, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী কেবলাজান ছাহেব পাক জবানে ফরমান বাবা এমন সময় আসবে মানুষ দিশেহারা হয়ে ভেঙ্গে -চুরে জাকের পার্টির পতাকার নিচে আসবে। সেই সময় সন্নিকটে।
বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রাকৃতিক দুর্যোগ চতুর্দিকে বিপদ আর বিপদ । মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে। যে কোন সময় ধ্বংসাত্মক প্রলয়ংকারী ঘটনা ঘটেও যেতে পারে এবং দেশে-বিদেশি চক্রান্ত অব্যাহত আছে। তাই যদি বাঁচতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন। এবং পবিত্র লাইলাতুল বরাত শবে বরাতে ২৫ ফেব্রুয়ারি শনিবার বাইশরশি সদরপুর ফরিদপুরে সকলেই যোগ দিন বলেন ডাঃ জুয়েল কবির


















