মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামে দৌড়ে রাস্তা পারাপারের সময় ট্রোলীর ধাক্কায় ইয়াসিন আলী (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর হাজীটারী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ইয়াসিন জেলার নাগেশ্বরী থানার ধনী গাগলা এলাকার দুলুয়ার পাড় গ্রামের মিজানুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন কাশীপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক।
স্থানীয়রা জানান, নিহত শিশু ইয়াসিন মঙ্গলবার দুপুর ১২ টার দিকে খেলার ছলে বাড়ির সামনের পাকা রাস্তা দৌড়ে পাড় হতে গিয়ে শ্যালো ইন্জিন চালিত ট্রোলির ধাক্কা লেগে গুরুতর আহত হয়ে পড়ে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্হা নেয়া হবে।


















