মোহাম্মদ শাহ এমরান, (কক্সবাজার)
কক্সবাজার উখিয়ায় নাফনদী থেকে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তির লাশ গত রাত ১০টার দিকে পালংখালী নাফ নদীর মোহনা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
মিয়ানমার অভ্যান্তরে যুদ্ধ চলছে এমন এক মূহুর্তে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন এর ৯নং ওয়ার্ড বটতলী এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মাছ ধরতে যায়।
তার পরিবারের দাবি, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলাকালে গত ১ ফেব্রুয়ারি বিজিপির সদস্যরা নাফ নদী থেকে মোস্তাফিজুর কে আটক করে নিয়ে যায়।
মোস্তাফিজুরের আত্মীয় জয়নাল আবেদীন বলেন, মোস্তাফিজুর নাফ নদীতে মাছ শিকার করে। ১৮ দিন আগে সীমান্তে উত্তেজনা চলাকালে সে নদীতে মাছ শিকারে গেলে মিয়ানমার থেকে আসা একটি নৌকায় করে তাকে আটক করে নিয়ে যায়। এই পর্যন্ত খুজতে থাকি, পাওয়া যায়নি ১৮ দিন পর্যন্ত তার কোনো খোঁজ খবর। রোববার রাত ১০টার দিকে জেলেরা তার মরদেহ নদীতে ভাসতে দেখে নিশ্চিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাংলখালী ইউনিয়ন পরিষদের সদস্য জাফরুল ইসলাম তিনি বলেন, কিছুদিন আগে নাফ নদী থেকে কে বা কারা জেলে মোস্তাফিজুরকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। এতদিন তার খোঁজ-খবর মিলেনি। রোববার রাত ১০টার দিকে তাকে নদীতে ভাসতে দেখতে পান জেলেরা। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়েছে।


















