মতিয়ার রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৪ ফেব্রয়ারী)বুধবার সকালে উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর জনাব আজাদ রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব মামুনুর রশীদ লিয়াকত , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব শারমিন আলম, শাহজাদপুর থানার তদন্ত ওসি জনাব সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, ইউ/পি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।

















