মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম ও কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা সহ উক্ত স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপর শারীরিক বিভিন্ন কসরত প্রদর্শন করেন শিক্ষার্থীরা। শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


















