মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
“তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে নতুনের অংকুর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে সপ্তাহব্যাপি বই মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীর শহীদ মিনার চত্বরে ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে ২৮তম বই মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।
উদ্বোধনি অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নাট্যকার, লেখক ও সাহিত্যিক জাহিদুল ইসলাম জাহিদ। বিশেষ অতিথি ছিলেন, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, জেলা বি.এম.এ সাধারণ সম্পাদক ডা. লোকমান হাকিম, উলিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক স. ম আল মামুন সবুজ। মেলার সমন্বয়কারী জিয়ন রায়হানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উলিপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি পরিমল মজুমদার ও সংগঠনের স্থায়ী কমিটির সদস্য জুলফিকার আলী সেনা প্রমূখ।
বক্তাগন মেলা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ২৮তম এ বই মেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

















