মাহিউর রহমান, মির্জাপুর সংবাদদাতা
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলামকে দুর্বৃত্তরা কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে।
বৃহস্পতিবার (৮ ই ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে উপজেলা মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বাইমহাটি এলাকায় দুর্বৃত্তরা এই হামলা চালায়।
আতিকুল ইসলামের বাড়ি উপজেলার বাইমহাটি এলাকায়।
এ ঘটনায় আতিকের বড় ভাই মো. মোবারক হোসেন বাদী হয়ে ৭ জনের নামোল্লেখসহ আরও ৫/৬ জনকে আসামী করে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন- বাইমহাটির শহিদুলের ছেলে মো. নাহিদ (২৫), নিলজার সিফাতের ছেলে সিয়াম (২৩), সিদ্দিক মিয়ার ছেলে শুভ মিয়া (২৪), কিতাব আলীর ছেলে সুজন (২৬), হানিফ মিয়ার ছেলে রাফি (২২), মৃত হালিম মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৫৫) ও শাওন (২০)।
মোবারক হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলা চালায় তারা। আমার ভাই রাতে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় একা পেয়ে দুর্বৃত্তরা এই হামলা চালায়। আমি এর সুষ্ঠু একটি বিচার চাই।
মির্জাপুর থানার এস আই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শফিউল ইসলাম বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

















