মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজিত জেলা প্রশাসক ভলিবল টুর্নামেন্ট- ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম জেলার সবকটি উপজেলার অংশগ্রহণে জেলা প্রশাসক ভলিবল টুর্নামেন্ট- ২০২৪ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ানুল হক দুলাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম টুকু, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাইদ হাসান লোবান, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আকরাম হোসাইন প্রমুখ।
আজ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কুড়িগ্রাম সদর উপজেলা বনাম ফুলবাড়ী উপজেলা। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন আগামীর সম্ভবনাময় কুড়িগ্রামকে সামনে এগিয়ে নিতে এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় ক্রীড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলা প্রশাসন এই ধরনের কার্যক্রমে সবসময় পাশে আছে এবং থাকবে।


















