শাহ আলম সরকার, সিরাজগঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থল ইউনিয়নে ফ্রি হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি ) সকাল ৯ টার দিকে চৌহালী উপজেলার স্থল ইউনিয়ন গোসাইবাড়ি নূরানী তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। রাজু হোমিও হলের পক্ষ থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
ফ্রি হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্প শুরুর পূর্বে গাছ রোপণ ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে রাজু হোমিও হলের স্বত্বাধিকারী ও বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা: আয়োজনেঃ ডা. মোঃ রাজু আহমেদ (রুবেল) এ সভাপতিত্বে ফ্রি হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্প’র সম্পন্ন হয়েছে।
সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত রোগী দেখেন রাজু হোমিও হলের ডা. মোঃ রাজু আহমেদ (রুবেল)। রাজু হোমিও হল এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজনে।
ফ্রি হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা প্রায়, দুইশত শতাধিক নারী, পুরুষ ও শিশু রোগীদের বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের ব্যবস্থাপত্র ও বিণামূল্যে হাজার টাকার ওষুধ প্রদান করা হয়।


















