Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

    ওপেন হার্ট সার্জারির পর ‘কপি ম্যান’ সোহেলের জীবনযুদ্ধ

    সভাপতি নির্বাচন বিতর্কে মুখ খুললেন সুরুজ হক লিটন

    বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

    কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দিরের সভাপতি আটক

    আপনারা নিজেরাই ড্রেন করে নিন, টেন্ডার হবে না

    সরকারি ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

    আমাকে বহিষ্কার নয়, সংবর্ধনা দেওয়া উচিত ছিল: রিয়াজুল রিজু

    রায়গঞ্জে কালভার্টের মুখ ভরাট, জলাবদ্ধতার শঙ্কায় ৫০০ বিঘা জমি

    রাজারহাটে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, ঠিকাদারের শাস্তির দাবি

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    আরো খবর

    ভাইরাল তাজুর ফেসবুক পেজ উধাও, কারণ নিয়ে রহস্য

    ছবি : সংগৃহীত।
    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কুড়িগ্রামের কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ হঠাৎ করেই উধাও হয়ে গেছে।

    রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে ফেসবুকে সার্চ করেও ‘তাজু ভাই ২.০’ নামের পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় ১০ লাখ অনুসারীর পেজটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

    জানা গেছে, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জিলাপির ‘সরকারি রেট’ নিয়ে একটি ভিডিও প্রকাশের পরই দেশজুড়ে আলোচনায় আসেন তাজু। সহজ-সরল ভাষা আর গ্রামীণ বাস্তবতার উপস্থাপনায় তিনি দ্রুত জনপ্রিয়তা পান। তবে এই জনপ্রিয়তার পাশাপাশি তাকে ঘিরে সমালোচনাও তৈরি হয়।

    ভাইরাল হওয়ার পর থেকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তার বাড়িতে প্রতিদিন ভিড় করতে থাকেন বিভিন্ন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটররা। এতে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে চাপ তৈরি হচ্ছিল বলে স্থানীয়রা জানান।

    তাজু ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে ভিডিও তৈরি শুরু করলেও ২৬ মার্চের সেই ভিডিওটিই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ২৮ মার্চ থেকে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং এক সপ্তাহে প্রায় ৮০ লাখ ভিউ পায়। মাত্র আট দিনের ব্যবধানে তার পেজের অনুসারী ৬ হাজার থেকে বেড়ে দাঁড়ায় ১০ লাখে।
    এরই মধ্যে গত ২ এপ্রিল নাগেশ্বরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। পাশাপাশি বাসযোগ্য খাসজমি ও কৃষিজমি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। একটি স্বেচ্ছাসেবী সংগঠন তার জন্য ঘর নির্মাণে টিন ও নগদ অর্থ সহায়তা করেছে।

    পেজটি গায়েব হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ‘তাজু ভাই টিম’-এর সমন্বয়ক ও স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম। তিনি তার ‘অবেলা মিউজিক’ নামের ফেসবুক পেজে লিখেছেন, “তাজু ভাইয়ের ‘তাজু ভাই ২.০’ পেজটি ফেসবুক কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ধ করেছে। আশা করছি দ্রুতই পেজটি ফিরে পাওয়া যাবে।”

    তবে ঠিক কী কারণে পেজটি বন্ধ করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এতে করে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ‘অধিকারের সংগ্রাম’ প্রদর্শনীতে তরুণ শিল্পীদের প্রশংসা করলেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

    বাংলা ভয়েসের সংবাদদাতা সোহানের মায়ের ইন্তেকালে শোকাহত বাংলা ভয়েস পরিবার

    ধর্ষণচেষ্টার অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় জাবি প্রশাসনিক ভবনে তালা

    নাস্তার বিল লাখ টাকা, নিয়োগ বিজ্ঞপ্তির আগেই নেয়া হয় ভাইভা

    ভারতীয় নাগরিকেরা পেয়েছেন বাংলাদেশি জন্মসনদ

    শিশুকে নামাজে আগ্রহী করার ১০ উপায়

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

    ওপেন হার্ট সার্জারির পর ‘কপি ম্যান’ সোহেলের জীবনযুদ্ধ

    সভাপতি নির্বাচন বিতর্কে মুখ খুললেন সুরুজ হক লিটন

    বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

    কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দিরের সভাপতি আটক

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.