Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

    জাল সনদে চাকরি: শিক্ষক কারাগারে, তিনজনের বিরুদ্ধে পরোয়ানা

    ক্যান্সার রোগীর জন্য চাঁদা তুলতে গিয়ে প্রাণ হারালেন আবেদ

    আশুলিয়ায় পেশাদার দুই ছিনতাইকারী গ্রেফতার

    রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মিলল মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ

    কোস্ট গার্ডের চাপে সুন্দরবনে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের

    সাভারে ডিবির অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ আটক ৫

    রায়গঞ্জে পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত স্কুলছাত্র

    প্রতিমন্ত্রীর ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর হলেন রবিউল ইসলাম

    বিশ্বকাপে ইতিহাস গড়ার পুরস্কার পেলেন মিসর কোচ

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    সারা বাংলা

    রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মিলল মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ

    ছবি : বাংলা ভয়েস
    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    মো. পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা :

    সরকারি হাসপাতালের উদ্দেশ্য সাধারণ মানুষের দোরগোড়ায় বিনা মূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ পৌঁছে দেওয়া। কিন্তু সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে ভিন্ন চিত্র। রোগীদের প্রয়োজনীয় ঔষধ না থাকার কথা জানিয়ে ফিরিয়ে দেওয়া হলেও হাসপাতালের স্টোরে বছরের পর বছর ধরে সরকারি ঔষধ পড়ে থেকে মেয়াদোত্তীর্ণ হয়েছে। সরেজমিন অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে।

    হাসপাতালের সেবাব্যবস্থা নিয়ে অনুসন্ধানের অংশ হিসেবে সম্প্রতি স্টোর রুম পরিদর্শনে গিয়ে বিভিন্ন ধরনের সরকারি ঔষধ মজুদ অবস্থায় দেখা যায়। যাচাই করে দেখা যায়, এসবের মধ্যে কয়েকটি ঔষধের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। এর মধ্যে পভিডোন-এর মেয়াদ শেষ হয়েছে ডিসেম্বর ২০২৫, ডাব্লিউএফএল ৫ এমএল-এর মেয়াদ শেষ হয়েছে ফেব্রুয়ারি ২০২৪ এবং জেড লিডোকেন ইনজেকশন-এর মেয়াদ শেষ হয়েছে ২৬ মার্চ ২০২৬। এছাড়া আরও কয়েকটি মেয়াদোত্তীর্ণ ঔষধ স্টোরে রাখা ছিল।

    স্থানীয়দের অভিযোগ, রোগীদের মধ্যে সময়মতো বিতরণ না করে বিপুল পরিমাণ সরকারি ঔষধ স্টোরে ফেলে রাখা হয়। পরে সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেলে গত জুন মাসে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তাঁদের দাবি, যথাসময়ে এসব ঔষধ বিতরণ করা হলে রোগীরা উপকৃত হতেন এবং সরকারি সম্পদের অপচয়ও হতো না।

    স্টোর পরিদর্শনের সময় দায়িত্বপ্রাপ্ত স্টোরকিপার মো. ইসমাইল হোসেন প্রথমে স্টোরে কোনো মেয়াদোত্তীর্ণ ঔষধ নেই বলে দাবি করেন। কিন্তু অনুসন্ধানের একপর্যায়ে মেয়াদোত্তীর্ণ ঔষধের বাক্স শনাক্ত হলে তিনি সেগুলো স্টোর থেকে সরিয়ে অপারেশন থিয়েটার (ওটি) কক্ষসংলগ্ন ওয়াশরুমে নিয়ে রাখেন। পরে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ স্টোরে থাকার কথা নয়। আমার ভুল হয়েছে। এজন্য আমি ক্ষমা চাই। একই সঙ্গে তিনি সংবাদটি প্রকাশ না করার জন্যও অনুরোধ জানান।

    হাসপাতালে চিকিৎসা নিতে আসা মোছা. মজিরন বেগম, আয়েশা খাতুনসহ একাধিক রোগী ও তাঁদের স্বজনরা জানান, চিকিৎসক যে ঔষধগুলো লিখে দেন, তার অনেকগুলোই হাসপাতালের ঔষধ বিতরণ কেন্দ্র থেকে পাওয়া যায় না। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে ঔষধ কিনতে হয়।

    মোছা. মজিরন বেগম বলেন, আমরা গরিব মানুষ। সরকারি হাসপাতালে বিনা মূল্যে ঔষধ পাওয়ার আশায় আসি। কিন্তু ঔষধ না পেয়ে বাইরে থেকে কিনতে হয়। পরে যদি দেখি সেই ঔষধ হাসপাতালের স্টোরেই পড়ে থেকে মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে আমাদের মতো মানুষের কষ্টের দায় কে নেবে?

    এক রোগীর স্বজন বলেন, ঔষধ নেই বলে আমাদের ফিরিয়ে দেওয়া হয়। অথচ সেই ঔষধ স্টোরে পড়ে থেকে নষ্ট হয়। এটা শুধু অব্যবস্থাপনা নয়, জনগণের সঙ্গে অবিচার।

    মেয়াদোত্তীর্ণ ঔষধ স্টোরে রাখার বিষয়ে জানতে চাইলে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ. ফ. ম. ওবাইদুল ইসলাম বলেন, হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকতেই পারে, এটা দোষের কিছু নয়। তবে মেয়াদোত্তীর্ণ ঔষধ কেন দীর্ঘদিন স্টোরে রাখা হয়েছে এবং বিধি অনুযায়ী কেন ধ্বংস করা হয়নি এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা তিনি দেননি।

    এ বিষয়ে জানতে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

    স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মতে, সরকারি ঔষধ যথাসময়ে রোগীদের মধ্যে বিতরণ করা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিধি অনুযায়ী অপসারণ করা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব। এ ক্ষেত্রে অবহেলা একদিকে যেমন রাষ্ট্রীয় সম্পদের অপচয় ঘটায়, অন্যদিকে বিনামূল্যের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ।

    স্থানীয়দের দাবি, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ঔষধ সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বা গাফিলতি হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    জাল সনদে চাকরি: শিক্ষক কারাগারে, তিনজনের বিরুদ্ধে পরোয়ানা

    ক্যান্সার রোগীর জন্য চাঁদা তুলতে গিয়ে প্রাণ হারালেন আবেদ

    কোস্ট গার্ডের চাপে সুন্দরবনে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের

    রায়গঞ্জে পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত স্কুলছাত্র

    প্রতিমন্ত্রীর ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর হলেন রবিউল ইসলাম

    জীবন বাঁচাতে রিমুর পাশে দাঁড়ান: সাহায্যের অপেক্ষায় আট বছরের নিষ্পাপ শিশু

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

    জাল সনদে চাকরি: শিক্ষক কারাগারে, তিনজনের বিরুদ্ধে পরোয়ানা

    ক্যান্সার রোগীর জন্য চাঁদা তুলতে গিয়ে প্রাণ হারালেন আবেদ

    আশুলিয়ায় পেশাদার দুই ছিনতাইকারী গ্রেফতার

    রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মিলল মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.