Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    ছাত্রদল সভাপতি রাজিবসহ ১১ জনের নামে মামলা, অজ্ঞাত ১০০

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    ভয়াবহ অগ্নিকাণ্ডের ভয়ে রাত পাড় করছেন, রোহিঙ্গা ক্যম্পের বসবাসকারীদের রয়েছে আতঙ্কে!

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    মোহাম্মদ শাহ এমরান, কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া রোহিঙ্গাদের আধিপত্য বিস্তার নিয়ে দুই উগ্রপন্থী সংগঠন আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বই থামছে না। গত দুই সপ্তাহে ধরে চলছে আগুন লাগানো হিড়িকবড় ধরনের  তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বুধবার দিবাগত রাতে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে অগ্নিকাণ্ডে ২০টিরও বেশি ঘর পুড়ে যায়। একের পর এক আগুনের ঘটনায় রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

    গত ৩১ ডিসেম্বর (শনিবার) দিবাগত রাতে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় ৭৬টি বসতঘর। এর সাত দিন পর গত রোববার (৭ জানুয়ারি) রাতে একই ক্যাম্পের সি ব্লকে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় চারটি ব্লকের ৮৪২টি ঘর ও লার্নিং সেন্টার, মসজিদসহ ১২২টি বিভিন্ন স্থাপনা।

    উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনাগুলো রাত্রিকালীন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক সাড়া দেই। সবচেয়ে ভয়াবহ ছিল ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চারটি ব্লকে ছড়িয়ে পড়া আগুন, আমাদের ১১টি ইউনিট সেখানে কাজ করেছে।

    সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজারের উখিয়া–টেকনাফ মিলিয়ে সর্বমোট ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে বর্তমানে ১০ লক্ষাধিক রোহিঙ্গা বাস করছে। আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন মতে, ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে কমপক্ষে ১৩৫টি ছোট-বড় অগ্নিকাণ্ড ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে প্রায় আট হাজার রোহিঙ্গা গৃহহীন হয়েছে।
    এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল ২০২১ সালের ২২ মার্চ তিনটি ক্যাম্পে এক সঙ্গে অগ্নিকাণ্ড। সে সময় ১১ জনের মৃত্যু ও পাঁচ শতাধিক রোহিঙ্গা আহত হন। পুড়ে গিয়েছিল ১০ হাজারের বেশি ঘর। এ ছাড়া গত বছরের মার্চে ১১ নম্বর ক্যাম্পে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায় ২২০০টি ঘর, ক্ষতিগ্রস্ত হয় ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা।

    জামতলি ক্যম্পের বাসিন্দা নাজির হোছাইন (৮০) বলেন রাতে মসজিদের মাইকে এলান করে দেয় তার বলে রাতে কোন অঘটন ঘটতে পারে তাই কাপড় চোপড় গাট্টি রেখে দিতে।  সারারাত আগুনের ভয়ে কাটাতে হয়।
    রোহিঙ্গা ক্যাম্পের ৫ নাম্বার  বি ব্লকের বাসিন্দা আবুল হাশেম বলেন, ‘আগুনের ভয়ে রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন কি হয় জানি না, পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছি।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা মানবাধিকার কর্মী  বলেন, ‘রোহিঙ্গাদের দুই উগ্রপন্থী সংগঠন আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বই থামছে না।’
    ‘ক্যাম্পে গোলাগুলি, হত্যা, অগ্নিকাণ্ডসহ সবকিছুর নেপথ্যে তারাই। একপক্ষ আরেক পক্ষ দমাতে সমর্থকসহ সদস্যদের ঘরে আগুন লাগিয়ে দিয়ে নাশকতা তৈরি করছে। এসব অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট না হলেও প্রতিটিতে দুর্ঘটনার নেপথ্যে নাশকতার তথ্য পাওয়া যায়।
    অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম ক্যাম্পে কাজ করা বিভিন্ন সংস্থার সহযোগিতায় অব্যাহত আছে।

    ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ ইকবাল (অতিরিক্ত ডিআইজি) বলেন, ‘ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তার স্বার্থে আমরা সব সময় তৎপর। যেকোনো পরিস্থিতিতে আমাদের সদস্যরা কাজ করে।’ অগ্নিকাণ্ডসহ নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান চলছে। সঠিক প্রমান সাপেক্ষ আইনি পদক্ষেপ নেয়া হবে।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    ছাত্রদল সভাপতি রাজিবসহ ১১ জনের নামে মামলা, অজ্ঞাত ১০০

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.