Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    মদ কেনার টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল

    ছাত্রদল সভাপতি রাজিবসহ ১১ জনের নামে মামলা, অজ্ঞাত ১০০

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    জাতীয় পতাকা টানাতে গিয়ে ২ জনের মৃত্যু

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    নিউজ ডেস্ক :

    গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানার বিসিক এলাকায় ফকির মার্কেটের আইএফএল গার্মেন্টসের নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

    মৃত দুইজন হলেন, নওগাঁর নেয়ামতপুর থানার বালিচার গ্রামের কছিমদ্দিনের ছেলে আয়নাল (৩৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল (৪৫)। আয়নাল পরিবার নিয়ে টঙ্গীর মরকুন মধ্যপাড়া আলী ড্রাইভারের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি একজন নিরাপত্তা প্রহরী। আর আশরাফুল একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

    জানা গেছে, টঙ্গী পূর্ব থানার বিসিক ফকির মার্কেট এলাকায় আইএফএল গার্মেন্টস কারখানার নিরাপত্তা প্রহরী আয়নাল ও নির্মাণ শ্রমিক মো. আশরাফুল কারখানার পক্ষ থেকে শনিবার সকাল সাড়ে ৭টায় লোহার রডের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে যান।

    এ সময় অসাবধানতাবশত জাতীয় পতাকা টানানোর রডটি পাশে বিদ্যুতের তারে স্পর্শে লেগে বিদ্যুতায়িত হয়ে আয়নাল ও আশরাফুল গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের কারখানার অন্যান্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাদের মরদেহ সুরতহাল করেন।

    টঙ্গীর পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজন মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    মদ কেনার টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল

    ছাত্রদল সভাপতি রাজিবসহ ১১ জনের নামে মামলা, অজ্ঞাত ১০০

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.