Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    ছাত্রদল সভাপতি রাজিবসহ ১১ জনের নামে মামলা, অজ্ঞাত ১০০

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    ফেইসবুকে নিত্যপণ্যের দাম কমার খবরে বাজারে গিয়ে ‘ধোঁকা’

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাংলা ভয়েস ডেস্ক :

    ফেসবুকে নিত্যপণ্যের ‘সেনাবাহিনীর নির্ধারিত দর’ বলে একটি তালিকা ছড়িয়ে পড়েছে। সেই তালিকায় বিশ্বাস করে বাজারে গিয়ে হতাশ হয়ে ফিরেছেন তেঁজকুনিপাড়ার বাসিন্দা অমিত পাল ও অপরাজিতা পাল দম্পতি।

    আজ শুক্রবার (৯ আগস্ট) তারা জানান, এই তালিকার দামের সঙ্গে বাজারদরের কোনো মিল নেই। এ নিয়ে বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে তর্কাতর্কিও হচ্ছে।

    এর আগে ফেসবুকে দাবি করা হয়েছে, আলুর দর ৪০ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা, খাসির মাংস ৮৫০ টাকা ও ব্রয়লার মুরগির দর ঠিক করা হয়েছে ১৪০ টাকা কেজি।

    বাস্তবে কারওয়ান বাজার ও তেঁজকুনিপাড়া ঘুরে দেখা যায়, সবজি, ডিম ও মুরগির দাম কমেছে। তবে আলু, গরুর মাংস ও চালের দাম আগের জায়গায় রয়েছে। পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। কারওয়ানবাজারে কাঁকরোল ও বেগুন ৬০ টাকা, টমেটো ১৩০ টাকা, বরবটি ও করলা ৭০ থেকে ৮০ টাকা, পটল, ঢ্যাঁড়স ও চিচিঙ্গা ৪০ টাকা, শসা ৮০ থেকে ১০০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা কেজি এবং লাউ আকারভেদে একেকটি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। লাল ডিম বিক্রি হচ্ছে ৪৮ টাকা প্রতি হালি ডিম, সাদা ৪৪ টাকা ও হাঁসের ডিম ৬৫ টাকা হালি। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে, খাসির মাংস ১১০০ টাকায়।

    ফেসবুকের তালিকা দেখে এক কেজি খাসির মাংস কিনতে তেঁজকুনিপাড়া বাজারে গিয়েছিলেন অর্ণব। কিন্তু গিয়ে দেখেন দাম ১১০০ টাকা, পরে আধা কেজি কিনেই ফিরতে হয়েছে। অমিত পাল-অপরাজিতা দম্পতিও কারওয়ান বাজারে গিয়ে এভাবেই ধোঁকা খেয়েছেন।

    তিনি বলেন, ফেইসবুকে দাম কমার তথ্য কারা ছড়ায় বা কেন ছড়ায় সেটা বুঝলাম না। এখন বুঝলাম দাম কমার প্রচারণা গুজব। পাইকারি দরেই পাঁচ কেজি আলু কিনতে হয়েছে ২৮০ টাকায়, যা কেজিতে পড়েছে ৫৬ টাকা।

    অপরাজিতা বলেন, অনেকের পোস্ট দেখছিলাম দাম কমেছে। আলুর দাম ৪০ এ নেমেছে। কিন্তু বাজার সেই আগের মতই আছে। মনে হচ্ছে ছাত্রদের আন্দোলন করে এবার বাজার নিয়ন্ত্রণ করা লাগবে। না হয় ব্যবসায়ীরা দাম কমাবে না। সেই চেষ্টাও চলছে। সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি এবার বাজারে বাজারে গিয়ে ছাত্রদের প্রতিনিধি দল পণ্যমূল্য যাচাই করছেন।

    অন্যদিকে, তেঁজগাওয়ের তেজকুনিপাড়া এলাকায় মুদি দোকানি শরীফ মাহমুদ বলেন, পণ্যের দাম কমেছে এসব কথাবার্তা ফেসবুক নাকি উড়তেছে। কাস্টমাররা আইসা তর্ক করে। কয় আমিই নাকি দাম বেশি চাই। আসলে দাম তো কমেই নাই।

    ফেসবুকে যেসব পোস্ট ছড়িয়ে পড়েছে, তার একটিতে বরিশালে সেনাবাহিনীর মোবাইল নম্বরও দেয়া আছে। সেই নম্বরে কল করা হলে নিজেকে ক্যাম্প কমান্ডার মেজর রাশেদ পরিচয় দিয়ে একজন বলেন, বাজারের মূল্য তালিকা নিয়ে যে পোস্টার হয়েছে তা আমরাও শুনেছি। তবে দ্রব্যমূল্যের তালিকা এটা আমাদের দেয়া না।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানও এদিন শান্তিনগর বাজারে যান। তিনি পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে কথা বলেন।

    তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্য অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। কেউ চাঁদাবাজিসহ হিডেন চার্জ নিতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    ছাত্রদল সভাপতি রাজিবসহ ১১ জনের নামে মামলা, অজ্ঞাত ১০০

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.