Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    ছাত্রদল সভাপতি রাজিবসহ ১১ জনের নামে মামলা, অজ্ঞাত ১০০

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করেনি

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাংলা ভয়েস ডেস্ক:

    ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর গড় পাশের হার ৮৩.০৪%। ২০২৩ সালে পাশের হার ছিল ৮০.৩৯%। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে।

    এ বছর সারা দেশে শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২,৯৬৮টি। ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এবার পাশ করেনি। এবার পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯,৮৬১টি।
    এ বছর বিজ্ঞান বিভাগে পাশের হার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পাশের হার মানবিক বিভাগে। বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৩.৬৩%, মানবিকে পাশের হার ৭৬.৬৬% আর ব্যবসায় প্রশাসন বিভাগে পাশের হার ৮৩.২৯%।

    এ বছর সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮২,১২৯ জন শিক্ষার্থী। গত বছর ১ লাখ ৮৩, ৫৭৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। অর্থাৎ গত বছরের চেয়ে এ বছর ১, ৪৪৯ জন কম জিপিএ-৫ পেয়েছেন।
    এ বছর পাশের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা বেশি এগিয়ে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ছাত্রীদের পাশের হার ৮৪.৪৭%, আর ছাত্রদের পাশের হার ৮১.৫৭%।
    অন্যদিকে, জিপিএ-৫ প্রাপ্তদের ক্ষেত্রেও ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯৮ হাজার ৭৭৬ জন। ছাত্র ৮৩ হাজার ৩৫৩ জন।

    এ বছর এসএসসিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যাও বেশি ছিল। পরীক্ষা অংশ নেওয়া ছাত্র ৯ লাখ ৯৯,৩৬৪ জন, আর ছাত্রী ১০ লাখ ৩৮,৭৮৬ জন।
    এদিকে, বোর্ড অনুযায়ী ফলাফলে এ বছর সবচেয়ে এগিয়ে যশোর শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাশের হার ৯২.৩২%। অন্যদিকে, সবচেয়ে কম পাশ করেছে সিলেট শিক্ষা বোর্ডে। এই বোর্ডে পাশের হার ৭৩. ৩৫%।

    প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাশের হার ৮৩.৯২%, বরিশালে ৮৯.১৩%, চট্টগ্রামে ৮২.৮%, কুমিল্লায় ৭৯.২৩%, দিনাজপুরে ৭৮.৪%, রাজশাহীতে ৮৯.২৬%, সিলেটে ৭৩. ৩৫%, ময়মনসিংহ ৮৪.৯৭% ও যশোরে ৯২.৩২%। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৯. ৬৬% এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮১.৩১%।
    রবিবার (১২ মে) সকাল ১০টার দিকে গণভবনে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করলে বেলা সাড়ে ১১টার পর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হয়।

    এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাচ্ছে।

    গত ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়।

    ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছর ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    ছাত্রদল সভাপতি রাজিবসহ ১১ জনের নামে মামলা, অজ্ঞাত ১০০

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.