Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    ছাত্রদল সভাপতি রাজিবসহ ১১ জনের নামে মামলা, অজ্ঞাত ১০০

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    আশুলিয়ায় ঠিকাদারকে হত্যা: পরিবারের দাবি স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় খুন

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    মোঃ মনির মন্ডল,সাভার সংবাদদাতা

    আশুলিয়ায় কাজিম উদ্দিন নামের পল্লী বিদ্যুতের এক ঠিকাদারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ করে বলেন সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৯ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদের নির্বাচন করায় নির্বাচনের পর বেশ কয়েকবার তাকে হুমকি দেওয়া হয়েছিল। সেই জেরেই এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা করছে পরিবার।

    বুধবার (৭ ফেব্রুয়ারি) আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় নিহতের নিজ গরুর খামারের একটি কক্ষে এই ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে থানা পুলিশ।

    নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পেছনে নিজ মালিকানাধীন গরুর খামারের একটি অতিথি কক্ষে গতকাল রাত্রিযাপন করেছিলেন কাজিম উদ্দিন। ওই ঘরের তালার একটি চাবি কাজিমের কাছে ও আরেকটি তার স্ত্রীর কাছে থাকত। আজ সকালে কাজিমের স্ত্রী দরজার তালা খুলে ভেতরে ঢুকে বিছানার ওপরে স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় কাজিমের গলায় ধারাল অস্ত্রের আঘাতের জখম ছিল। পরে খবর পেয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪ এবং থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

    নিহতের ছেলে লিয়াকত হোসেন লিংকন বলেন, গতকাল রাতে আমাদের খামারে একটি গরুর বাছুর হয় আমার বাবা বাছুর দেখতে এখানে আসে। রাত ১১টার দিকে আমার মা এবং আমার ছোটভাই সাকিবও খামারে যায়। সেসময় আমার ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা হয় পরে আমার বাবা বলেন তোরা বাসায় যা আমি রাতে এখানে থাকব। আমাদের খামারে একটি গেস্টরুম আছে ওই রুমের একটি চাবি আমাদের বাসায় থাকে আরেকটি চাবি এখানেই থাকত।

    সকালে আমার মা খামারের দায়িত্বে থাকা রাখালকে আমার বাবা কি করে সেটি জিজ্ঞেস করলে তিনি জানান বাবা ঘুমাচ্ছেন। পরে আমার মা এখানে এসে দেখেন কক্ষটি বাহির থেকে তালাবদ্ধ। তখন রাখাল এবং আমার মা তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পান আমার বাবার রক্তাক্ত মরদেহ বিছানায় পরে রয়েছে।

    লিয়াকত হোসেন আরও বলেন, আমার বাবার সঙ্গে এই এলাকায় কারও কোনও শত্রুতা নেই। তবে এবারের নির্বাচনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদ সম্পর্কে আমার মামা। তাই আমরা ঈগল প্রতীকের সমর্থন করেছিলাম। এ কারণে আমাদেরকে কয়েকবার হুমকিও দেওয়া হয়েছিল। এমনকি গত মাসে আমার চাচাকে একটি বিচারে মারধরও করা হয়। আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি। আমি আমার বাবা হত্যার বিচার চাই।

    নিহতদের বড় ভাই গুল বাহাদুর বলেন, আমরা সকল ভাই ভাতিজারা ঈগলের নির্বাচন করেছি। স্থানীয় দেলোয়ার কন্ট্রাক্টরের ছেলে আনোয়ার তার ভাই ইমনসহ ১৫ থেকে ২০ জনের একটি দল প্রতিনিয়ত আমার ভাই-ভাতিজাকে হত্যার হুমকি দেয়। একটা ছোট ভাতিজা আছে তাকেও আবোল-তাবোল কথা বলে। কয়েকদিন আগেও বাড়ির সামনে তাদের মারতে আসে। পরে আমাকে কলি দিলে আমি এসে দেলোয়ার ও আবুল কন্ট্রাক্টরকে ডেকেছি। এসময় এলাকার কিছু মুরুব্বিও উপস্থিত ছিল। আমরা ঈগল করছি এ কারণেই আমার ভাই খুন হয়ে গেছে। আমি এজন্য ন্যায় বিচার চাই। কে খুন করেছে সেটি প্রশাসন তদন্ত করে বের করুক।

    এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    ছাত্রদল সভাপতি রাজিবসহ ১১ জনের নামে মামলা, অজ্ঞাত ১০০

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.