Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    মদ কেনার টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল

    ছাত্রদল সভাপতি রাজিবসহ ১১ জনের নামে মামলা, অজ্ঞাত ১০০

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    সাভারে জাতীয় স্মৃৃতিসৌধ বিজয় দিবস উদযাপনে প্রস্তুত

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    মোঃ মনির মন্ডল, সাভার সংবাদদাতা :

    মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। দিবসটি উদযাপনের জন্য এরই মধ্যে স্মৃতিসৌধ চত্বরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে লাল সবুজের গালিচার মধ্যে দাঁড়িয়ে থাকা সাত স্তম্ভের স্মৃতিসৌধ।

    জাতির গৌরব আর অহংকারের এই দিনটিতে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে নামবে লাখো মানুষের ঢল। তাদের শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদী।

    দিবসটি পালনে সবুজে ঘেরা ১০৮ হেক্টর জমির ওপর নির্মিত স্মৃতিসৌধ চত্বরটি গণপূর্তের কয়েক’শ কর্মীর নিরলস পরিশ্রমে এক নতুন রূপ পেয়েছে। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ধুয়ে মুছে পরিস্কার করার পর রং তুলির নতুন সাজে সেজেছে স্মৃতিসৌধ চত্বরের প্রতিটি স্থাপনা। স্মৃতিসৌধ চত্বরের চারপাশের টবে শোভা পাচ্ছে নানা ধরনের রঙ্গিন ফুল আর পাতা বাহারের গাছ।

    সে দিনে  শ্রদ্ধা জানাতে আসা মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে উচ্চ মাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। যা পুলিশ কন্টোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারীতে থাকবে।

    এ ছাড়াও  স্মৃতিসৌধ এলাকায় থাকবে চার স্তরের নিরাপত্তা বলয়। এখন শুধু শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর অপেক্ষা।

    ১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধ বেদীতে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রষ্পস্তবক অর্পন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় থাকবে তিন বাহিনীর কুচকাওয়াজ ও গাড়ি বহরের মহড়া।

    রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ চত্বর ত্যাগ করার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এতে লাখ মানুষের সমাগম ঘটবে স্মৃতিসৌধ চত্বরে।

    তাই আগত দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক এবং স্মৃতিসৌধ চত্বরের চারপাশের এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ মোতায়েন থাকবে সাড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

    জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান মিজান বলেন, ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিসহ লক্ষ লক্ষ জনতা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্থবক অর্পণ করবেন।

    সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা, রঙ-বেরঙের ফুল দিয়ে সাজানো, ফুল ও পাতাবাহারের গাছ, আলোকসজ্জার কাজ, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন সহ সকল কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে।

    এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান বলেন, আমরা ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে মহান বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আমাদের মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সুধি মন্ডলি এবং সর্বসাধারণ, সে দিনে যারা আমাদের স্বাধীনতার যুদ্ধে সর্বচ্চ আত্মত্যাগ করেছেন তাদের শ্রদ্ধা জানানোর জন্য এই সাভার স্মৃতিসৌধে আগমন করবেন। তাদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তরা নিশ্চিত করেছি।

    তিনি আরও বলেন, আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যারা এলাকার অধিবাসী তাদের সকলের সাথেই আমরা কথা বলেছি। আমরা তাদেরকে বলে রেখেছি বহিরাগত যদি কেউ আপনাদের এলাকায় অবস্থান করে আমাদেরকে অবহৃত করার জন্য। সেই সাথে আমরা গোয়েন্দা নজরদারিতে রাখছি।

    পুলিশ সুপার বলেন, আমরা সার্বিকভাবে প্রস্তুত ঢাকা জেলা পুলিশ। এখানে সুনির্দিষ্ট কোনো থ্রেট নেই। তারপরেও আমরা সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সকল ধরণের প্রস্তুতি আমাদের আছে এবং আমরা আশা করছি অত্যন্ত ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে এবারের বিজয় দিবস উদযাপিত হবে।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    মদ কেনার টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল

    ছাত্রদল সভাপতি রাজিবসহ ১১ জনের নামে মামলা, অজ্ঞাত ১০০

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.