মো. সোহাগ হোসেন, যশোর সংবাদদাতা :
বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ৫১ তম জন্মদিন পালন করেছেন শার্শার ৮নং বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি। এসময় কেক কেটে প্রতিমন্ত্রীর জন্মদিন পালন করেন নেতাকর্মীরা।
সোমবার ২৪ আগষ্ট সন্ধায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ জন্মদিন পালন করা হয়। ১৯৭৫ সালের ২৪ আগষ্ট সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়ত সদস্য তরিকুল ইসলাম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমের ঘরে জন্মগ্রহণ করেন তিনি।
শিক্ষাজীবনে যশোর সেক্রেড হার্ট জুনিয়র হাই স্কুলে, এরপর ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি সম্পন্ন করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনের পর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমবিএ সম্পন্ন করেন প্রতিমন্ত্রী অমিত।
পড়াশোনার পাশাপাশি তিনি ছাত্রাবস্থায় থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ফলে একদিকে মেধা, অন্যদিকে সাংগঠনিক দক্ষতা-দুইয়ের সমন্বয়ে অল্প সময়ের মধ্যেই তৃণমূলের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠেন তিনি।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিতের জন্মদিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন’ শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, প্রচার সম্পাদক নাজমুল হুদা, সহ-সভাপতি মোনায়েম হোসেন, শাহাজান কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান, বিএনপি নেতা আব্দুর রশিদ, ইসমাইল হোসেন বাবু প্রমূখ।
শেষে দলীয় নেতাকর্মীরা একটি বিশেষ দোয়ার মাধ্যমে প্রতিমন্ত্রী অমিতের পরিবার ও তার সার্বিক মঙ্গল কামনা করেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খায়রুল আলম।


















