রাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পড়েছে নারীদের জন্য চালু করা ‘পিংক বাস’।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সড়কে চলাচল শুরুর পরপরই বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর সড়কে চলাচলের সময় বলাকা পরিবহনের বাসটির সঙ্গে পিংক বাসের ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ট্রাফিক পুলিশ।
এ ঘটনায় বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাসটিকে জরিমানাও করা হয়েছে বলে জানা গেছে। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। এ সেবার অন্যতম বৈশিষ্ট্য হলো—বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে চালুর প্রথম দিনেই দুর্ঘটনার ঘটনায় পিংক বাস সার্ভিসের নিরাপত্তা ও সড়কে অন্যান্য যানবাহনের সঙ্গে সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে।


















