মো. সাজ্জাদ হোসেন হাকিম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদসহ গ্রেপ্তার ৬ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) সিরাজগঞ্জ জুডিশিয়াল আদালতে উল্লাপাড়া থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা সাইফুল ইসলাম বাবলু বলেন, “আজাদ হোসেন আজাদসহ অন্যদের বিরুদ্ধে যে চাঁদাবাজি ও মারামারির মামলা করা হয়েছে, তা রাজনৈতিক প্রতিহিংসামূলক, মিথ্যা ও বানোয়াট। আদালত তাদের জামিন মঞ্জুর করায় আমরা ন্যায়বিচার পেয়েছি বলে মনে করি।”
তবে মামলার অভিযোগের বিষয়ে বাদীপক্ষ বা পুলিশের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


















