নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান, কাসেমসহ আরও কয়েকজন বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে চলে যায়। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি করেন।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ছাতারভাগ এলাকায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগও পাওয়া যায়নি।


















