ভোটের মাঠের প্রতিদ্বন্দ্বী হলেও নির্বাচন শেষে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন তারেক রহমান ও ডা. শফিকুর রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বাসভবনে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে দলীয় সূত্রে জানানো হয়েছিল, নির্ধারিত সময়েই তিনি ডা. শফিকুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে জয় পেয়েছে ২০৯টিতে। জোটের শরিক দলগুলো পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে নতুন সংসদে বিএনপি জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২।
এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তারেক রহমান ঢাকা ও বগুড়া—দুটি আসনেই বিজয়ী হয়েছেন। নির্বাচন-পরবর্তী এ সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন।


















