ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি প্রথমে জামায়াতের আমিরের বাসায় যাবেন। পরে রাতে নাহিদ ইসলামের বাসায়ও সৌজন্য সাক্ষাৎ করবেন।
শনিবার সন্ধ্যায় গুলশান কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিএনপির পক্ষ থেকে আগেই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।


















