বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগার কারণে বিকেল আনুমানিক ৩টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


















