Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    ছাত্রদল সভাপতি রাজিবসহ ১১ জনের নামে মামলা, অজ্ঞাত ১০০

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    যদি কোনো ব্যর্থতা থাকে, সে দায় আমার: সেনাপ্রধান

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাংলা ভয়েস ডেস্ক :

    তুমুল গণ আন্দোলন ও সংঘাতের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশজুড়ে নৈরাজ্য ও সহিংসতার ঘটনায় সাধ্যমত চেষ্টা করার কথা বলেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান।

    তবে চেষ্টার পরও কোনো ব্যর্থতা থাকলে সে দায় নিজে নেওয়ার কথা বলেছেন তিনি।

    বুধবার বিকাল পৌনে ৬টার দিকে সেনাসদরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, “রাজনৈতিক নেতৃবৃন্দদের আমি বলেছিলাম আমাদের সহযোগিতা করতে। কারণ যে মুহূর্তে এই ট্রানজিশন হবে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। ওনারাও আমাকে বলেছিলেন সহযোগিতা করবেন। কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় এসব ঘটনা ঘটেছে।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায়ে অসহযোগের দ্বিতীয় দিন ছাত্র-জনতার ঢাকার রাজপথ দখলের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা।

    এ খবর সোমবার দুপুরের দিকে ছড়িয়ে পড়ার পর থেকে নগরীতে প্রকাশ্যে পুলিশের সংখ্যা কমতে থাকে; মঙ্গলবার শুধু রাজধানীতে নয় প্রায় পুরো দেশেই পুলিশি ব্যবস্থা ভেঙে পড়তে দেখা যায়। থানায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়াসহ দেশজুড়ে সহিংসতার ঘটনা ঘটে।

    দুই দিন পুলিশ না থাকায় শিক্ষার্থীদের সড়কে নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। পরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও থানার নিরাপত্তায় আনসার নামানো হয়।

    নিজেদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করলেও পুলিশ না থাকায় সে ‘শূন্যতা পূরণ হয়নি’ বলে মনে করছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

    তিনি বলেন, “পুলিশ কিন্তু কোনো ডিউটিতে নেই। সেনাবাহিনীর স্ট্রেনথ দিয়ে সেটা পূরণ করা সম্ভব না। তারপরও আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আমার জানা মতে, বহু পুলিশ, অনেক থানা তারপরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রেসকিউ করার কাজগুলো আমরা করেছি। বিমানবন্দর, ডিপ্লোমেটিক এরিয়া, সচিব-বিচারকদেরদের বাসস্থান আমরা প্রটেক্ট করছি। বিভিন্ন জায়গায় পেট্রোলিং করছি আমরা।

    “তারপরেও প্রথমে দুয়েক জায়গায় এটা হয়েছে। সেজন্য আমি অত্যন্ত দুঃখিত ও বিব্রত। আমার যে স্ট্রেনথ ছিল, নেভি ও এয়ারফোর্সও তাদের মত করেছে।”

    পুলিশ পুর্নগঠিত হয়ে কাজে ফিরলে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছেন তিনি।

    সেনাপ্রধান বলেন, “পুলিশের এত বিরাট ফোর্স নিষ্ক্রিয় হয়ে গেলে সেনা, বিমান ও নৌবাহিনীর পক্ষে সেটা পূরণ করা সম্ভব হবে না। আমরা আনসার- বিএনসিসিকে কাজে লাগিয়েছি, ছাত্ররাও কাজ করেছে। আমাদের মিলিটারির সকল ফোর্স কাজে নিয়োজিত রয়েছে। এখন এই ঘটনাগুলো কমে এসেছে।

    “পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। একজন পুলিশ প্রধানকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত, পুলিশের মনোবল ফেরত আসবে। পুলিশও ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে।”

    নৈরাজ্যের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টার কথাও তুলে ধরেন তিনি। বলেন, “তবে যারা এ সমস্ত অপরাধ করেছে, তাদের আমরা ছাড় দেব না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার সাথে বিমানবাহিনিী ও নৌবাহিনীর প্রধান রয়েছেন। আমরা এক সাথে কাজ করছি।” বির্তমান পরিস্থিতি স্বাভাবিক পর‍্যায়ে চলে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

    নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায় হওয়ার কথা জানান তিনি।

    “আমরা হয়ত রাত রাত ৮টায় করতে পারি। হয়ত ৪০০ জনের উপস্থিতি এখানে থাকবে।” গুজবে কান না দেওয়ার জন্যও জনগণকে অনুরোধ জানান তিনি। “একটি চমৎকার পরিবেশে আমরা কাজ করে যাচ্ছি। সেনাবাহিনী নিয়ে, সেনানিবাসে বিভিন্ন কাজ হচ্ছে বলে গুজব রটনা হচ্ছে। এসবে আপনারা কান দেবেন না। এগুলো ছড়ানো থেকে আপনারা নিবৃত্ত থাকবেন। নিশ্চিত না হয়ে এসব খবর দেওয়া দেবেন না।”

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    ছাত্রদল সভাপতি রাজিবসহ ১১ জনের নামে মামলা, অজ্ঞাত ১০০

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.