Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    ছাত্রদল সভাপতি রাজিবসহ ১১ জনের নামে মামলা, অজ্ঞাত ১০০

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    ডিমের দাম বেড়েছে ডজনপ্রতি ১৫ টাকা

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    বাংলা ভয়েস ডেস্ক:

    সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে ফার্মের ডিম ডজন প্রতি ১৫ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে। তবে দাম বাড়েনি ব্রয়লার মুরগির। তীব্র গরমে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে বলে দাবি পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের।

    গতকাল বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর কারওয়ান বাজার, বাড্ডা, মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে খুচরায় ফার্মের ডিম প্রতিডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয় প্রতি ডজন ১৩৫ থেকে ১৪০ টাকায়।

    এদিকে খুচরায় কাঁচামরিচ কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয় ১০০ থেকে ১২০ টাকায়। অপরিবর্তীত আছে মুরগির দাম। ব্রয়লার মুরগি ২১০ থেকে ২২০ টাকায় এবং সোনালী মুরগি কেজি ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করা হচ্ছে।

    এদিকে ভারত থেকে স্বল্প পরিসরে পেঁয়াজের আমদানি শুরু হলেও তার প্রভাব দেখা যায়নি খুচরা বাজারে। আগের বাড়তি দামেই দেশি পেঁয়াজ কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

    রাজধানীর মহাখালী কাঁচাবাজারের ডিম বিক্রেতা মো. রাজীব মিয়া (রাজু) বাংলা ভয়েসকে বলেন, ‘বাজারে চাহিদার তুলনায় ডিমের সরবরাহ কম থাকায় দাম বেড়ে গেছে। গরমে খামারিদের অনেক মুরগি মারা যাওয়ার ফলে ডিমের উৎপাদন কমে গেছে।

    যার প্রভাব পড়েছে বাজারে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিডজনে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে।’

    কারওয়ান বাজারের কিচেন মার্কেটের মেসার্স মা আয়েশা ব্রয়লার হাউসের ব্যবসায়ী আমজাদ হোসেন বাংলা ভয়েসকেো বলেন, ‘বাজারে নতুন করে মুরগির দাম বাড়েনি, আগের বাড়তি দামেই সোনালী ও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে।’

    রাষ্ট্রয়ত্ব প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজারদর প্রতিবেদনেও ডিম ও কাঁচামরিচের দাম বৃদ্ধির চিত্র দেখা গেছে। আজকের বাজারদরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, খুচরা বাজারে এখন ফার্মের মুরগির প্রতিডজন ডিম বিক্রি হচ্ছে ১৪৪ থেকে ১৫০ টাকায়, গত সপ্তাহে বিক্রি হয় ১৩৫ থেকে ১৪১ টাকায়।

    প্রতিকেজি কাঁচামরিচ কেজি বিক্রি হচ্ছে মানভেদে ১২০ থেকে ১৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৮০ থেকে ১২০ টাকায়।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    ছাত্রদল সভাপতি রাজিবসহ ১১ জনের নামে মামলা, অজ্ঞাত ১০০

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.