Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    ছাত্রদল সভাপতি রাজিবসহ ১১ জনের নামে মামলা, অজ্ঞাত ১০০

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    ভাইরাল ডা. মুনিয়া জানেন না আইসিইউ মানে, যা বলছেন নেটিজনরা

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    নিউজ ডেস্ক:

    আমি ভুয়া ডাক্তার না, আমি রিয়েল। আমি জাস্ট প্রতিবাদ করতে গিয়েছি সে কারণেই আমাকে ভুয়া ডাক্তার বলা হচ্ছে। বাচ্চা পাচার করত একটা চক্র। অনেকমাস ধরে আমি এমনটা দেখে যাচ্ছিলাম, এটা নিয়ে আমি লড়তে গিয়েছিলাম, তারাই আমাকে ভুয়া ডাক্তার হিসেবে ধরিয়ে দিয়েছে। একটি মিডিয়ায় সাক্ষাতকারে এমনটাই বলছেন মুনিয়া ইসলাম রোজা।

    তিনি দাবি করেন তাকে ধরে নিয়ে আটকে রাখা হয়েছিল। ভুয়া ডাক্তার হিসেবে স্বীকারোক্তি দিলে তবেই ছাড়া হবে। তাই বাধ্য হয়ে স্বীকারোক্তি দেন। শুধু তাই না, টেলিভিশনে তিনি ঘাবড়ে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারেননি বলে দাবি করেন।

    মিডিয়ার সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি আসলে নার্ভাস হয়ে গেছিলাম তাই ওটি ও আইসিইউয়ের মানে বলতে পারিনি। এসময় সাংবাদিক ওটি মানে কি জানতে চাওয়া হয়। তিনি অপারেশন থিয়েটার বলতে পারলেও আইসিইউ, সিসিইউ কিংবা আরএক্স-এর মানে বলতে পারেননি।

    সাম্প্রতিক সময়ে একটি টেলিভিশনের ফেসবুক পেইজ থেকে ভাইরাল ডাক্তার মুনিয়ার একটি সাক্ষাতকারের অংশ ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় তিনি চিকিৎশাস্ত্রে ব্যবহৃত সাধারণ কিছু শব্দের অর্থও বলতে পারছেন না।

    উল্লেখ্য, গত ডিসেম্বরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আনসার সদস্যরা মুনিয়া খান রোজা (২৫) নামে এক ভুয়া গাইনি চিকিৎসককে আটক করেন। এরপর তাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। সেখান থেকে ওই তরুণীর ঠাই হয় জেলহাজতে। পরে তিনি জেল থেকে বের হয়ে দাবি করেন তিনি ভুয়া ডাক্তার না।

    তার এ ভিডিও এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।

    সারমিন আকতার নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘ঘুষ‌ দিয়ে চাকরি পাওয়া এসব ডাক্তাররা এখন মানুষের জীবন নিয়ে খেলছে, এদের কাছে মানুষের জীবনের দাম নেই, আছে শুধু টাকার দাম। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে শিক্ষা আর চিকিৎসা।’

    আনিসুল হক নামে একজন লিখেছেন, ‘সে ডাক্তার না, সে মানসিকভাবে অসুস্থ। সে নিজেকে ডাক্তার মনে করে, এটাই তার মানসিক সমস্যা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

    গৌস্বামী নামে একজন লিখেছেন, ‘আমাদের আশেপাশে এ রকম অনেক ভুয়া ডাক্তার আছে, যারা রোগীদের জীবনের কথা ভাবে না। এদেরকে উচিত শিক্ষা দেয়া উচিত।

    জাহাঙ্গীর আলম নামে একজন লিখেছেন, ‘এদের মতো ভুয়া চিকিৎসকের কারণে অনেক মানুষের মৃত্যু হচ্ছে, বিগত দিনে শিশুসহ অনেক মানুষের মৃত্যু হয়েছে। সুষ্ঠ তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক।’

    মাহমুদ নামে একজন লিখেছেন, ‘উনি কীভাবে কারাগার থেকে মুক্তি পেল আমার বুঝে আসে না। যত দেখি ততই অবাক হয়ে যাই, এই সাধারণ প্রশ্নগুলো সে জানে না। আবার বলে তিনি নাকি ভুয়া ডাক্তার না। তাকে দ্রুত পাবনা পাঠানো উচিত।’

    সুলতানা নামে একজন লিখেছেন, ‘এ মেয়ে সাইকো, ওর চিকিৎসা প্রয়োজন, ওকে বারবার মিডিয়ার সামনে এনে দেশের ইমেজ নষ্ট করা হচ্ছে। তার বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    ছাত্রদল সভাপতি রাজিবসহ ১১ জনের নামে মামলা, অজ্ঞাত ১০০

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, অর্থ ব্যয় হবে জুলাই আহতদের চিকিৎসায়

    জামিনে থাকা লতিফ সিদ্দিকী ফের গ্রেপ্তার

    বিএফডিসিতে বিক্ষোভ: সায়মন তারিক ‘অবাঞ্ছিত’, ৩ আগস্ট চলচ্চিত্র কালো দিবস

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আজাদসহ ৬ জনের জামিন

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.