সাতক্ষীরা সংবাদদাতা:
যশোরের শার্শা ও কলারোয়া সীমান্তের টপ মাদক কারবারি মোস্তফা কামাল ফের ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।
গতকাল সোমবার রাতে কলারোয়া থানাধীন কিসমত ইলিশপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগেও সে সাতক্ষীরা ডিবি পুলিশের হাতে বিপুল পরিমাণ ফেন্সিডিল গ্রেপ্তার হন। দীর্ঘদিন কারাবাস শেষে জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত মোস্তফা কামাল শার্শা থানাধীন বাগুড়ী বেলতলা গ্রামের মৃত শেখ নাজিমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানাধীব কেরালকাতা ইউনিয়নের ১ নং ওয়ার্ড কিসমত ইলিশপুর গ্রামে কালু নামে এক ব্যক্তির বাড়ি অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা টয়াবলেটসহ মোস্তফাকে গ্রেফতার করেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান- গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

















