সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: শাহ আলম সরকার
সিরাজগঞ্জের বেলকুচিতে নিজ ঘর থেকে মো. ইয়াসিন নামে (১৮) ভ্যানচালকের ঝুলন্ত লাশ
উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বওড়া গ্রামের নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, গত মঙ্গলবার কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যায়। কয়েকদিন তার খোঁজ ছিল না।
বাবা জানিয়েছেন, গত কয়েকদিন হলো ইয়াসিনের খোঁজ পায়নি। গত শুক্রবার সন্ধ্যায় আমার সাথে মুকুন্দগাতি বাজারে দেখা হয় বলে আমি বাড়িতে যাবো। পরিবারের অজান্তে ঘরের ধন্য সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ভ্যানচালক ইয়াসিন। সকালে বেলা তার বড় ভাই বুদ্ধ দেখে ঘরের ভিতর থেকে দরজা বন্ধ। অনেক বার বার ডাকাডাকির পর। যখন দরজা খুলছিল না। ঘরে আরেকটি রুমের উপর থেকে দেখে ধন্য সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে ইয়াসিনের পরিবারের লোকজন ও স্থানীয়রা বেলকুচি থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
লাশটি উদ্ধারকারী বেলকুচি মডেল থানার উপপরিদর্শক বাংলা ভয়েস কে বলেন, নিজ ঘরের ধন্য সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। ইয়াসিনের এটি অপমৃত্যু বলে ধারণা করছি।
অপমৃত্যু বিষয়টি নিশ্চিত করে বেলকুচি মডেল থানা উপপরিদর্শন টিম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়নি। তবে অধিকতর তদন্ত এবং ময়নাতদন্তে আত্মহত্যার মূল কারণ বেরিয়ে আসবে বলে তিনি জানান।


















