Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

    ওপেন হার্ট সার্জারির পর ‘কপি ম্যান’ সোহেলের জীবনযুদ্ধ

    সভাপতি নির্বাচন বিতর্কে মুখ খুললেন সুরুজ হক লিটন

    বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

    কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দিরের সভাপতি আটক

    আপনারা নিজেরাই ড্রেন করে নিন, টেন্ডার হবে না

    সরকারি ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

    আমাকে বহিষ্কার নয়, সংবর্ধনা দেওয়া উচিত ছিল: রিয়াজুল রিজু

    রায়গঞ্জে কালভার্টের মুখ ভরাট, জলাবদ্ধতার শঙ্কায় ৫০০ বিঘা জমি

    রাজারহাটে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, ঠিকাদারের শাস্তির দাবি

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    সারা বাংলা

    রায়গঞ্জে কালভার্টের মুখ ভরাট, জলাবদ্ধতার শঙ্কায় ৫০০ বিঘা জমি

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    মো. পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা :

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করে পানি চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কালভার্টের দুই পাশের প্রায় ৫০০ বিঘা আবাদি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে।

    স্থানীয়দের দাবি, দ্রুত মাটি অপসারণ করা না হলে আসন্ন বর্ষায় কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারেন।

    রবিবার (৫ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে রায়গঞ্জ-আটঘোরিয়া সড়কের ওপর পুরাতন তেলিজানা এলাকায় নির্মিত কালভার্টের এক পাশের মুখে মাটি ফেলে ভরাট করা হয়েছে।

    স্থানীয়দের অভিযোগ, মৃত মোজাহের আলীর ছেলে গোলাম রব্বানী ও আলতাফ হোসেনের ছেলে শহিদুল ইসলাম কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছেন। এতে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হচ্ছে।

    স্থানীয় কৃষক ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই কালভার্ট দিয়ে আশপাশের কৃষিজমির পানি নিষ্কাশন হয়ে আসছে। কিন্তু সম্প্রতি কালভার্টের মুখ ভরাট করে দেওয়ায় পানি চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কালভার্টের দুই পাশের প্রায় ৫০০ বিঘা আবাদি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আমনসহ মৌসুমি ফসলের ক্ষতি হতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। এ অবস্থায় দ্রুত কালভার্টের মুখ থেকে মাটি অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তাঁরা।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে শহিদুল ইসলাম মুঠোফোনে কালভার্টের মুখে মাটি ভরাটের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, আমরা একটি পাইপ বসিয়েছি। আগামীকাল আরও একটি পাইপ বসাবো। তবে কেন কালভার্টের মুখ ভরাট করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

    অন্য অভিযুক্ত গোলাম রব্বানীর বক্তব্য জানার জন্য তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

    এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। খুব শিগগিরই ঘটনাটি তদন্ত করা হবে। জলাবদ্ধতা নিরসনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকলে তদন্তসাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে এবং কালভার্টের পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করে কৃষিজমিকে সম্ভাব্য জলাবদ্ধতার ক্ষতি থেকে রক্ষা করবে।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

    ওপেন হার্ট সার্জারির পর ‘কপি ম্যান’ সোহেলের জীবনযুদ্ধ

    সভাপতি নির্বাচন বিতর্কে মুখ খুললেন সুরুজ হক লিটন

    বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

    কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দিরের সভাপতি আটক

    আপনারা নিজেরাই ড্রেন করে নিন, টেন্ডার হবে না

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

    ওপেন হার্ট সার্জারির পর ‘কপি ম্যান’ সোহেলের জীবনযুদ্ধ

    সভাপতি নির্বাচন বিতর্কে মুখ খুললেন সুরুজ হক লিটন

    বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

    কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দিরের সভাপতি আটক

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.