Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

    ওপেন হার্ট সার্জারির পর ‘কপি ম্যান’ সোহেলের জীবনযুদ্ধ

    সভাপতি নির্বাচন বিতর্কে মুখ খুললেন সুরুজ হক লিটন

    বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

    কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দিরের সভাপতি আটক

    আপনারা নিজেরাই ড্রেন করে নিন, টেন্ডার হবে না

    সরকারি ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

    আমাকে বহিষ্কার নয়, সংবর্ধনা দেওয়া উচিত ছিল: রিয়াজুল রিজু

    রায়গঞ্জে কালভার্টের মুখ ভরাট, জলাবদ্ধতার শঙ্কায় ৫০০ বিঘা জমি

    রাজারহাটে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, ঠিকাদারের শাস্তির দাবি

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    সারা বাংলা

    রাজারহাটে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, ঠিকাদারের শাস্তির দাবি

    ছবি : বাংলা ভয়েস।
    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    মো. কাজল ইসলাম, কুড়িগ্রাম সদর সংবাদদাতা :

    কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সোনালী ব্যাংক মোড় থেকে ফরকেরহাট হয়ে আনন্দবাজার পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

    দ্রুত সড়ক সংস্কার সম্পন্ন এবং দায়িত্বে অবহেলার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের শাস্তির দাবিতে মানববন্ধন ও গণবিক্ষোভ সমাবেশ করেছেন তারা।

    রোববার (৫ জুলাই) সকাল ১১টায় রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, রাজারহাট শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

    স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় ১৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন সড়কটির কাজ ২০২৬ সালের ৩০ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় তা এখনও সম্পন্ন হয়নি। দীর্ঘদিন ধরে সড়ক খুঁড়ে রাখায় এটি বর্তমানে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ সড়কে পরিণত হয়েছে।

    বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সড়কের ধুলাবালির কারণে শিক্ষার্থী ও সাধারণ মানুষ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। পাশাপাশি সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবাও ব্যাহত হচ্ছে। এ সুযোগে রিকশা ও অটোরিকশাচালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

    পথচারী সোহানুর রহমান শামীম বলেন, “বারবার আশ্বাস দেওয়া হলেও কাজের কোনো অগ্রগতি নেই। আমরা দ্রুত সড়কটির সংস্কারকাজ শেষ করার দাবি জানাচ্ছি।”
    সমাবেশে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক খন্দকার আরিফ, তারেক রহমান ও আব্দুল্লাহ আল মামুন বক্তব্য দেন।

    স্মারকলিপি গ্রহণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, অভিযোগটি আগে থেকেই জানা ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে তুলে ধরে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

    ওপেন হার্ট সার্জারির পর ‘কপি ম্যান’ সোহেলের জীবনযুদ্ধ

    সভাপতি নির্বাচন বিতর্কে মুখ খুললেন সুরুজ হক লিটন

    বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

    কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দিরের সভাপতি আটক

    আপনারা নিজেরাই ড্রেন করে নিন, টেন্ডার হবে না

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

    ওপেন হার্ট সার্জারির পর ‘কপি ম্যান’ সোহেলের জীবনযুদ্ধ

    সভাপতি নির্বাচন বিতর্কে মুখ খুললেন সুরুজ হক লিটন

    বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

    কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দিরের সভাপতি আটক

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.