মো. এমদাদুল হক মিলন, বিশেষ সংবাদদাতা (সিরাজগঞ্জ)।
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে দুই দিনব্যাপী ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ১৪৩৩’ উদযাপন শুরু হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর তাহমিনা আখতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। এছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী ১৪৩৩ উদযাপন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
দুই দিনব্যাপী এ আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্মকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
















