ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২২ জুন) উপজেলার ছত্রপুর এলাকায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এবং সংশ্লিষ্ট বিধিমালা-১৯৮৫ এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে প্রায় ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে ও তাঁর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রশাসন জানায়, জলজ সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
















