Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    কুড়িগ্রামে মরিচখেতেই মাদকের ফসল, জব্দ ১০ ফুট গাঁজাগাছ

    মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

    আশুলিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ যুবক

    সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র আংশিক কমিটি গঠন

    কুড়িগ্রামে মধ্যরাতে গ্রেফতার আ.লীগ নেতা আজাদ

    যশোরে সাড়ে তিন কেজি স্বর্ণসহ দুই পাচারকারী আটক

    মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আশুলিয়ায় ডিবির অভিযানে তিন মাদক কারবারি আটক

    সুন্দরবনের নিচে মিলল বিশাল সুপেয় পানির ভাণ্ডার

    ২৬ কোটি টাকার পানি প্রকল্প, ছয় বছরেও মিলেনি এক ফোঁটা পানি

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    সারা বাংলা

    কুড়িগ্রামে মরিচখেতেই মাদকের ফসল, জব্দ ১০ ফুট গাঁজাগাছ

    ছবি : বাংলা ভয়েস
    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :

    কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরিচখেতের আড়ালে চাষ করা ১০ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ জব্দ করেছে পুলিশ।

    শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই বটতলা এলাকায় অভিযান চালিয়ে গাছটি জব্দ করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বটতলা গ্রামের কৃষক ইউসুফ মিয়া তাঁর মরিচখেতে প্রায় দুই বছর ধরে গোপনে গাঁজার গাছটির পরিচর্যা করে আসছিলেন। অধিক মুনাফার আশায় গাছটি লালন-পালন করা হলেও ফুল আসার আগেই বিষয়টি পুলিশের নজরে আসে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছটি জব্দ করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন। এ সময় ভূরুঙ্গামারী থানার এএসআই আবু সাঈদ সুজনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

    পুলিশ জানায়, দক্ষিণ তিলাইয়ের বিস্তীর্ণ চরাঞ্চলে আরও গাঁজা চাষ হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত গাঁজাচাষির বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

    ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “অধিক লাভের আশায় কিছু কৃষক মাদক কারবারিদের প্ররোচনায় গাঁজা চাষে জড়িয়ে পড়ছেন। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকচাষিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সীমান্তঘেঁষা চরাঞ্চলে নজরদারি আরও বাড়ানো হলে মাদক চাষ ও কারবার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

    আশুলিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ যুবক

    সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র আংশিক কমিটি গঠন

    কুড়িগ্রামে মধ্যরাতে গ্রেফতার আ.লীগ নেতা আজাদ

    যশোরে সাড়ে তিন কেজি স্বর্ণসহ দুই পাচারকারী আটক

    আশুলিয়ায় ডিবির অভিযানে তিন মাদক কারবারি আটক

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    কুড়িগ্রামে মরিচখেতেই মাদকের ফসল, জব্দ ১০ ফুট গাঁজাগাছ

    মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

    আশুলিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ যুবক

    সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র আংশিক কমিটি গঠন

    কুড়িগ্রামে মধ্যরাতে গ্রেফতার আ.লীগ নেতা আজাদ

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.