সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’-র মহানগর আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আবদুস সালাম টিপুকে আহ্বায়ক এবং মাহমুদুল হাসান সাগরকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার (২০ জুন) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ইমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৯০ দিনের (তিন মাস) মধ্যে সমস্ত নিয়ম মেনে সিলেট মহানগরের একটি গতিশীল ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত এই কমিটির দক্ষ নেতৃত্বে সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’-র সাংগঠনিক কার্যক্রম আরও বেশি বেগবান, সুসংহত ও শক্তিশালী হবে।


















