সাভারে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি এবং একটি মাদক মামলার পলাতক আসামিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আজ ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ ইউনুস আলী (৩৫), পিতা- নুরুল আমিন, মাতা- সাফিয়া খাতুন, সাং- হেমায়েতপুর বড় মসজিদ মধ্যপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, মোঃ সাকিব (২৬), পিতা- আলতাফ হোসেন, মাতা- রাজিয়া বেগম, সাং- হেমায়েতপুর বড় মসজিদ মধ্যপাড়া,থানা- সাভার মডেল , জেলা- ঢাকা ও মনিয়া আক্তার মন্টি (৩০), পিতা-আহাদ আলী, মাতা-মোসাঃ রুমা, স্বামী-নয়ন, সাং-বড়দেশী, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা।
পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পেশাদার মাদক কারবারি মো. ইউনুস আলী (৩৫) ও মো. সাকিব (২৬) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই রাতে পৃথক আরেকটি অভিযানে ডিবির একটি দল রাতে আমিনবাজার এলাকা থেকে নিয়মিত মামলার পলাতক আসামি মনিয়া আক্তার মন্টি (৩০) কে গ্রেপ্তার করে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।


















