ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা :
“অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ১১টায় ধনবাড়ী উপজেলা প্রশাসনের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নূরুস সালাম সিদ্দিক, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহানসহ অন্যান্যরা।
উপজেলা সমন্বয়কারী মো. আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্যবস্থাপক মাহফুজা রহমান।
কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, গুরুত্ব এবং সাধারণ মানুষের জন্য এর উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


















