সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের ১ নম্বর ব্রিজ এলাকায়, সলঙ্গা থানার কান্দিপাড়া অংশে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


















