ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা :
অগ্নিযোদ্ধাদের একটাই পণ—নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১০টায় ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেশন অফিসার মো. সানোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার এসআই ফিরোজ আহমেদ, উপজেলা স্কাউট সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহানসহ অনেকে।

















