টাঙ্গাইল সদর উপজেলার ৬ নম্বর পোড়াবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পানিয়াবান্ধা গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মে) সকাল আনুমানিক ১১টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু একই পরিবারের সন্তান। তারা গ্রামের বাসিন্দা মো. বজলু মিয়ার ছেলে। তাদের মধ্যে বড় শিশুটির বয়স ৯ বছর এবং ছোটটির বয়স ৬ বছর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে শিশু দুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শিশু দুটির জানাজার নামাজ আজ বাদ মাগরিব অনুষ্ঠিত হবে।


















