মোঃ মনির মন্ডল,সাভার সংবাদদাতা :
সাভার সাব-রেজিষ্ট্রার নিয়ম বর্হিভুত ভাবে কাজ না করায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানোর অভিযোগ তুলেছেন জাকির হোসেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সাভার সাব রেজিষ্ট্রার কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
এসময় তিনি বলেন, কিছু মানুষের নিয়ম বর্হিভুত ভাবে কাজ না করায় তার বিরুদ্ধে একটি চক্র মিথ্যা অভিযোগ তুলে তার সুনাম ক্ষুন্ন করছেন এতে করে তার কাজে বাধা প্রদান করছেন তারা। নিয়মিত তাকে হয়নারী করার কারণে তিনি সঠিক ভাবে দায়িত¦ পালন করতে পারছেন না। মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিবেন জানিয়ে বলেন,তিনি কোন অনিয়ম ও বা কখনো অন্যায় করেননি।
তিনি বলেন, ২০২৪ সালে সাভারে দলিল সংখ্যা হয়েছে চব্বিশ হাজার এক’শ ১৬ যা থেকে মোট রাজস্ব আয় হয়েছে দুই’শ ৬৬ কোটি ৬৯ লাখ সাত হাজার দুই’শ ৫৬ টাকা। ২০২৫ সালে দলিখ হয়েছে চব্বিশ হাজার ৫৫ যা থেকে মোট রাজস্ব আয় হয়েছে দুই’শ ৮৯ কোটি ২১ লক্ষ আট হাজার এক’শ নয় টাকা।
২০২৫ সালের প্রথম তিন মাস এর সাথে ২০২৬ সালের প্রথম তিন মাসে রাজস্ব আদায় পর্যালচনা করলে দেখা যায় যে ২০২৫ সালের প্রথম তিন মাসের দলিল সংখ্যা ছয় হাজার এক’শ ৪৪ যা থেকে রাজস্ব আদায় রয়েছে ৬৫ কোটি এক লক্ষ চল্লিশ হাজার নয়’শ ৪৬ টাকা এবং ২০২৬ সালের প্রথম তিন মাসের দলিল সংখ্য পাঁচ হাজার চার’শত ৩৪ যা থেকে রাজস্ব আদায় রয়েছে ৮০ কোটি ৩৬ লক্ষ ৫৪ হাজার এক’শত ১৪ টাকা। যা ২০২৫ সালের প্রথম তিন মাসের তুলনায় ২০২৬ সালে প্রথম তিন মাসে ১৫ কোটি টাকা বেশী রাজস্ব আদায় করা হয়েছে।


















