সুন্দরবনের কাগাদোবেকী এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন কাগাদোবেকী এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে ওই এলাকা থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। ওই সময় চোরা হরিণ শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত হরিণের মাংস ও ফাঁদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, “বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
সর্বশেষ
সুন্দরবনে হরিণ ফাঁদসহ ১০০ কেজি মাংস জব্দ
এই বিভাগের আরো খবর
হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার
মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১
ইমেইল: info.banglavoicebd@gmail.com
© 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.


















