মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদ :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় দায়ের করা এক মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার (২২ জুন) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—কেদার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক দুলু, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মন্টু, ছাত্রলীগ কর্মী বেলাল হোসেন, বলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তারে খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং যুবলীগ কর্মী এরশাদুল আলম।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


















