মাভাবিপ্রবি সংবাদদাতা :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অন্যতম সমৃদ্ধ সংগঠন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি ২০২৫-২৬ সেশনের জন্য তাদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজী এন্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী শেখ মহসিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের জামিরুল আলম মিয়াজি।
কমিটির সভাপতি শেখ মহসিন আহমেদ বলেন,
“মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরাতন ক্লাব। ‘চিন্তা ও চেতনার দ্বার উন্মোচিত হোক যুক্তির ছন্দে’—এই প্রতিপাদ্য সামনে রেখে ক্লাবটি কাজ করে যাচ্ছে। আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সবাইকে নিয়ে যুক্তির এই চর্চাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা বিশ্বাস করি, যুক্তিবাদী চিন্তাই দেশের মানুষকে যেকোনো সংকটে পথ দেখাতে পারে।”
সাধারণ সম্পাদক জামিরুল আলম মিয়াজি জানান,
“এই দায়িত্ব আমাকে বিতর্কচর্চার ক্ষেত্রকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করার সুযোগ করে দিয়েছে। আমি বিশ্বাস করি, যুক্তিভিত্তিক চিন্তা, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি এবং দায়িত্বশীল নেতৃত্ব—এই বিষয়গুলোর সমন্বয়ে আমরা মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ের পথচলা আরও বেশি মসৃণ করে তুলতে পারবো।”
নতুন কমিটিতে অন্যান্য যারা দায়িত্ব পেয়েছেন:
সহ-সভাপতি: মাহবুব জুবায়ের- ইনফরমেশন এন্ড কমিউনিকেশন বিভাগ।
উম্মা হাবিবা অরভী- গণিত বিভাগ।
যুগ্ম সম্পাদক: জান্নাতুল নাঈম – পদার্থ বিজ্ঞান বিভাগ, এস এম নাসিমুল হাসান -ইনফরমেশন এন্ড কমিউনিকেশন বিভাগ।
সাবিকুন্নাহার নেউলী- অর্থনীতি বিভাগ, মো. মনতাসির রহমান জুনায়েদ গণিত বিভাগ সাংগঠনিক সম্পাদক: মারজিয়া নূর অর্ণ – বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, মো. শহাব উদ্দিন- এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, মো. শাজিদ আল হাসান -এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ বিতর্ক সম্পাদক: মোস্ত. জোয়ারিয়া আক্তার -ক্রিমিনোলজী এন্ড পুলিশ সায়েন্স বিভাগ, মো. সাফিন – পদার্থ বিজ্ঞান বিভাগ।
মিডিয়া ও যোগাযোগ সম্পাদক: তাহমিনা ইয়াসমিন তিথি, আবু হানজালা মারিন- পদার্থ বিজ্ঞান বিভাগ, সৌমিতা দাস -ক্রিমিনোলজী এন্ড পুলিশ সায়েন্স বিভাগ। আউটরিচ এনৃড এক্সট্রারনাল সম্পর্ক সম্পাদক: ইনজামামুল হক জয়- বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ , মেহেরুন নেছা- ম্যানেজম্যান্ট বিভাগ।
অর্থ সম্পাদক: মো. হাবিবুর রহমান – ক্রিমিনোলজী এন্ড পুলিশ সায়েন্স বিভা, সাব্বির আহমেদ শাওন- ফার্মেসী বিভাগ
অফিস সম্পাদক: শিবাশিষ সরকার-বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, মো. বাদল মিয়া- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আব্দুল্লাহ- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
ডিজাইন ও সৃজনশীলতা সম্পাদক: জারিন তাসনিম রেশমা বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, রিফাত হাসান- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ


















