নিজস্ব সংবাদদাতা :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ড্যাব টাঙ্গাইল এর সভাপতি ডা. মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার ও অধ্যাপক গোলাম মোস্তফা মিয়া।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন , টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. তৌহিদুল ইসলাম, ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাইদুর রহমান খান ও টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি অ্যাসোসিয়েট প্রফেসর ডা.রোকনুজ্জামান, কোষাধ্যক্ষ ডা. মোঃ ইফতেখারুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিকিৎসা সেবা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা পরবর্তীতে দেশের ভঙ্গুর চিকিৎসা সেবাকে তিনিই দাঁড় করিয়েছিলেন। তাঁর এই অবিস্মরণীয় অবদান ভুলবার নয়।
এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়েছে। অনুষ্ঠানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থীসহ সিনিয়র স্টাফ নার্সগণসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


















