মো: ইব্রাহিম খলিল, সাতক্ষীরা সংবাদদাতা :
“সাতক্ষীরা অপরাধ উন্মোচন ক্লাব” (এসওইউসি) সাধারণ সম্পাদক, যশোর বার্তা পত্রিকার সহ-সম্পাদক ও জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার নিজস্ব প্রতিবেদক, সাংবাদিক মোহাম্মদ মুজাহিদের পিতার দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) ভোর ৫ টায় ঢাকা উত্তরা আহছানিয়া মিশন এন্ড জেনারেল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
বিগত কয়েকমাস যাবত তিনি ব্রেন টিউমার জনিত কারণে অসুস্থ ছিলেন। আবুল ফারাহ মো: শফিউল আলম আশাশুনি “গোদাড়া আল মাদানি দাখিল মাদ্রাসার” সুপারিনটেনডেন্ট পদে কর্মরত ছিলেন।
চাকরি জীবনে তিনি অতি সুনামের সাথে নিজের কর্মস্থলে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব এবং কর্তব্য যথাযথ ভাবে পালন করেছেন। তিনি ছিলেন একজন সুমিষ্টভাষী, সদালাপী এবং হাস্যোজ্জ্বল মানুষ।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি, পোতা-পুতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আবুল ফারাহ মো: শফিউল আলম একজন আদর্শ শিক্ষক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হওয়ার পাশাপাশি তিনি একজন আদর্শ পিতা। তার এক ছেলে ও দুই মেয়েকে করেছেন সু-শিক্ষায় শিক্ষিত।
দীর্ঘদিনের শিক্ষকতা জীবনে তিনি ছড়িয়ে দিয়েছেন জ্ঞানের আলো। মানব শিশুর জন্মের পর থেকে যেমন বাবা-মা তাদের ভালোবাসা, স্নেহ মমতা দিয়ে সন্তানকে বড় করে তোলেন, তেমনই শিক্ষক শফিউল আলম শিক্ষার আলো দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যত গড়ে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন এবং তিনি সফলও হয়েছেন।
শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমেই নয়, বাস্তবমুখী ও নৈতিক শিক্ষার মাধ্যমে একজন সুসৃঙ্খল, পরিশ্রমী, সৎ ও সাহসী মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা প্রদান করেছেন। আজ আবুল ফারাহ মো: শফিউল আলম নেই তবুও তার শিক্ষা- দীক্ষায় উজ্জীবিত হয়ে দাখিল মাদ্রাসা থেকে পাস করে অসংখ্য শিক্ষার্থী উচ্চ শিক্ষা লাভের জন্য কলেজ, ইউনিভার্সিটি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য প্রতিষ্ঠানে পড়াশুনা শেষ করে আজ তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করছে।
সমাজ, জাতি গঠন, দেশের শিক্ষা-সাংস্কৃতি উন্নয়ন ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বের দরবারে নিজ দেশের গৌরবময় অবস্থান গড়ে তুলতে একজন আদর্শ শিক্ষকের অবদান অনস্বীকার্য। যুগ যুগ ধরে পৃথিবীর শিক্ষকেরা বটবৃক্ষের মতো ভূমিকা পালন করে আসছেন।
ঠিক একইভাবে শিক্ষক শফিউল আলম তার শিক্ষাকতা জীবনে বট বৃক্ষের ন্যায় অতি সুনামের সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। এলাকার মানুষের কাছে তিনি ছিলেন প্রিয় একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, বন্ধু ও আদর্শবান শিক্ষক। সহধর্মিণীর কাছে ছিলেন একজন আদর্শ স্বামী এবং সন্তানদের কাছে ছিলেন আদর্শ পিতা।
মানুষ গড়ার কারিগর আবুল ফারাহ মো: শফিউল আলমের এভাবে হটাৎ না ফেরার দেশে চলে যাওয়া মানতে পারছে না তার মাদ্রাসার সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, শিক্ষার্থী, পরিবার, পরিজন, প্রতিবেশী সহ সুশীল সমাজের ব্যক্তিরা।
“সাতক্ষীরা অপরাধ উন্মোচন ক্লাব” এর সভাপতি মো: ইব্রাহিম খলিল, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস,এম মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সাগর হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত (পিন্টু),
সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন, দৈনিক নবচেতনা প্রত্রিকার জেলা প্রতিনিধি শেখ হাসান গফুর, সাংবাদিক আক্তারুল ইসলাম, সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক এম ইদ্রিস আলী, সাংবাদিক লাল্টু, দৈনিক খবর সব রকমের সম্পাদক আব্দুল মালেক,
সাংবাদিক মোমিনুর রহমান, আবু তালেব সহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মঙ্গলবার (২৭ মে) বাদ আছর সাতক্ষীরা, আশাশুনি নিজ কর্মস্থল “গোদাড়া আল মাদানি দাখিল মাদ্রাসা” মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। জানাজা শেষে গোদাড়া গ্রামে নিজস্ব পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।


















